1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ঈদে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে: রেলমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১০৫৬ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে। বাড়তি যাত্রীর চাপ নেবে না রেল। এ কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে, ঈদেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। করোনা পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনের শহরতলি প্লাটফরমে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে, ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দিই। তা হলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করব না।

করোনা পরিস্থিতিতে রেলমন্ত্রী সব যাত্রীকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, যে যেখানে অবস্থান করছেন, সেখান থেকেই এবার ঈদ উৎসব পালন করুন। এ দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রাম-গঞ্জে এই ভাইরাস ছড়িয়ে না দিই।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION