1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করােনাকালীন সময়ে জাককানইবি’র হলের সিট ভাড়া মওকুফসহ ৩ দাবি

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ১০২৬ জন সংবাদটি পড়েছেন।

এনামুল হক

করোনাকালীন সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি মওকুফ এবং স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের কাছে এ তিন দাবিতে স্মারকলিপি তুলে দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক মহামারী করােনার কারণে দীর্ঘ ছুটিতে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে, চিকিৎসাজনিত ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনাতিপাত করছে। এ সময়ে সহপাঠ কার্যক্রম পরিচালনা সম্ভবপর না হওয়ায় এবছর হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি গ্রহণ কোনভাবেই যৌক্তিক নয়।
এতে আরও বলা হয়, করােনার কারণে প্রতিটি বিভাগের স্নাতক (শেষবর্ষ ২য় সেমিস্টার) ও স্নাতকোত্তর (২য় সেমিস্টার) পর্যায়ের নির্ধারিত সিলেবাস সম্পন্ন হলেও চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়ে আছে। এ অবস্থায় চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহার, আবাসিক সিট ভাড়া মওকুফ এবং স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষাগুলো নেয়ার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION