1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

যথাযথ মর্যাদায় মকবুল হোসেন কলেজে বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১১৫৯ জন সংবাদটি পড়েছেন।

আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে কলেজের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কাজি শিরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক শর্মিলা চক্রবর্তী।

অনুষ্ঠানে জুম ক্লাউডের মাধ্যমে সংযুক্ত হয়ে কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশেষ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ইউসুফ সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন কীর্তির স্মৃতিচারণ করেন এবং দেশমাতৃকার প্রতি তাঁদের এই মহান আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য সকলকে আহবান জানান।

সভায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। পাশাপাশি জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমেও কলেজের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন৷ দিবসটি উপলক্ষে কলেজের প্রশাসনিক ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION