1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

এবার ৪ রুপে মোশাররফ করিম জমজ ১৪ তে আসছে এই ঈদে

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ১০৫৫ জন সংবাদটি পড়েছেন।

প্রতি ঈদে মোশাররফ করিম অীভনীত ‘জমজ’ নাটককে ঘিরে দর্শকদের মধ্যে অন্যরকম এক আগ্রহ থাকে। জমজ সিরিজের প্রথম নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মোশাররফ করিম। দর্শকদের আবেদনে এর আগে নাটকটির ১৩টি সিক্যুয়াল তৈরি হয়েছে। এবার ঈদে আসতে যাচ্ছে ‘জমজ-১৪’।

করোনার কারণে গত ঈদে নির্মিত না হলেও এবারের ঈদের জন্য নির্মাণ হয়েছে ‘জমজ ১৪’। আগের সিক্যুয়ালে তিনটি চরিত্রে দেখা গিয়েছে মোশাররফ করিমকে। কিন্তু নতুন সিক্যুয়ালে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা।

‘জমজ ১৪’ রচনা করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এতে অভিনয়ও করছেন তিনি। বরাবরের মতো এবারো এটি নির্মাণ করছেন আজাদ কালাম। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন—‘‘জমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। তবে এবারের ঈদে দর্শকরা জমজ দেখতে পাবেন।’

‘জমজ-১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। ঈদের চতুর্থদিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION