1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৮০৬ জন সংবাদটি পড়েছেন।

ডেস্করিপোর্ট  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রবিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। মত বিনিময় সভায় তিনি ভার্চুয়ালি যোগ দেন।

তিনি বলেন, এক সময় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করতে পেরেছিলাম। এর ফলে জঙ্গিবাদ দমনে আমরা সফল হয়েছি। এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং এর মতো সমস্যাগুলোও সামাজিক আন্দোলনের মাধ্যমে বন্ধ করতে সক্ষম হয়েছি। তেমনি কোভিড-১৯ মোকাবিলায়ও জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION