1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

সাঈদীর মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা মারা গেছেন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১১৭৫ জন সংবাদটি পড়েছেন।

জাতীয় ডেস্কঃ 

পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধী মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম স্বাক্ষী আব্দুল হালিম বাবুল (৫৫) ব্রেন স্ট্রোক করে মারা গেছেন।

শুক্রবার ভোররাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে বাবুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ ভোররাতে তিনি মারা গেছেন। ওসি আরো জানান, শুক্রবার সকালে জানাজা শেষে বাবুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৌডুবি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এছাড়া তিনি স্থানীয় রাজলক্ষী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পুলিশী নিরাপত্তায় রয়েছে পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে মামলার সকল সাক্ষী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION