1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

প্রবাসীদের অবস্থা পর্যালোচনায় বিকেলে বৈঠক

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৯৭৩ জন সংবাদটি পড়েছেন।

কারোনা পরিস্থিতিতে প্রবাসীদের অবস্থা পর্যালোচনায় আজ রবিবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের জানিয়েছেন, করোনাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের কল্যাণে কি কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়কে বৈঠকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে আরও কি করা যায়, সেই সুপারিশ করা হবে।

এছাড়া জাপান ও রুমানিয়ায় নিয়োগকৃত রাষ্ট্রদূতদের উপস্থিত থেকে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরতে বলা হয়েছে। তিনি আরো জানান, স্বল্প সময়ের জন্য এই বৈঠক বসবে। স্বাস্থ্য বিধি মেনেই সংশ্লিষ্টরা কমিটির বৈঠকে অংশ নিবেন।

করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সংসদীয় কমিটির এই প্রথম কোনো আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হলেও ২৪ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওটাই ছিল সংসদীয় কমিটির সর্বশেষ বৈঠক। এরপর ১৮ এপ্রিল এক দিনের জন্য সংসদ অধিবেশন বসলেও কোনো সংসদীয় কমিটির বৈঠক হয়নি। এমনকি অধিবেশনের আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের রেওয়াজ থাকলেও তা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION