1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২৫৬ জন, মোট সুস্থ ৪৩৭৩

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১১৬৮ জন সংবাদটি পড়েছেন।

 

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪৩৭৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এরআগে গতকাল শনিবার সুস্থ হয়েছিলো ২৩৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ২২ হাজার ২৬৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

রোববার (১৭ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION