1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ঐতিহাসিক ৭ই মার্চের ১৮ প্রতিযোগিতায় হা-মীমের ১২ পুরস্কার লাভ

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৭৩০ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন আয়োজন করে বিভিন্ন প্রতিযোগিতার। যেখানে সর্বমোট প্রতিযোগিতা ছিল ১৮ টি। যার মধ্যে ১২ টিতেই পুরষ্কার জিতে নেয় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটি থেকে কলেজ পর্যায়ে ৭ই মার্চেরর ভাষণে প্রথম হয় সাবিকুন্নাহার ও দ্বিতীয় স্থান অর্জন করে মো. মুশফিকুর রহমান। কবিতা আবৃত্তিতে প্রথম হয় রেহেনুমা ইসলাম নুরসাবা ও দ্বিতীয় হয় সাবিকুন্নাহার। চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করে সিদরাতুল মুনতাহা ও দ্বিতীয় হয় অন্তরা আক্তার।

এছাড়া, মাধ্যমিক পর্যায়ে ৭ই মার্চের ভাষণে তৃতীয় স্থান লাভ করে মো. নাফিছুর রহমান। কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয় ইফতেহাজুর রহমান ইরাম। চিত্রাঙ্কণে প্রথম স্থান অর্জন করে রুহানা আমরিন ফিমা ও দ্বিতীয় স্থান তানহা আলম মমোর।

অন্যদিকে প্রাথমিক পর্যায়েও পিছিয়ে নেই লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে মো. রিহান ও দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয় সায়মা আক্তার জীনিয়া।
পরে মঙ্গলবার বিকালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী এসব শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION