1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন আইজিপি।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৪৭ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম বার, পিপিএম।

বুধবার (১৫ মার্চ) সকালে কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি।
এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম বার, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মোঃ আশরাফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) এর সভানেত্রী ও আইজিপির সহধর্মিণী ডা: তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এর সহধর্মিণী ফারজানা বিনতে ওহাব।

পরবর্তীতে আইজিপি ও তাহার সহধর্মিণী কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট এসে কিছু সময় উপভোগ করেন এবং পর্যটকদের সাথে কথা বলেন। আইজিপি’কে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আইজিপি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সমুদ্র সৈকতের হেল্পডেস্ক এর আধুনিকায়ন পরিদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দ্বায়িত্ব পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলেন, নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে।দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটার নান্দনিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সারা দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানকার সৌন্দর্য্য উপভোগ করতে আসেন।আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পরে এখানে দিন দিন পর্যটকদের সমাগম আরো বৃদ্ধি পাচ্ছে এতে এ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এখানকার অর্থনীতি সমৃদ্ধি হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ হাবিবুর রহমান,বিপিএম বার,পিপিএম বার,বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার
নাদিয়া ফারজানা।এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও জোনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION