1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মঙ্গলবার থেকে বরিশালে শপিংমল দোকানপাট বন্ধ

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ১০৫৪ জন সংবাদটি পড়েছেন।

করোনা সংক্রমণ এড়াতে মঙ্গলবার (১৯ মে) থেকে বরিশাল নগরীর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এস এম অজিয়র রহমান।

সোমবার (১৮ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এর আগে রবিবার (১৭ মে) বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ব্যবসায়ী নেতাদের সভায় এই সিদ্ধান্ত হয়।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক বলেন, দোকানপাট, শপিংমল বন্ধ করা হলেও চিকিৎসা সংশ্লিষ্ট জরুরিসেবা সার্বক্ষণিক খোলা থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজর ও অন্য পরিসেবাসমূহ আগে জারিকৃত নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া জরুরি কারণ ব্যতীত রিকশা, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ যন্ত্রচালিত সর্ব প্রকার যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচল বিকেল ৪টার পর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন চলাচল এ আদেশের আওতামুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে এ নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION