1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

১২ জুন ফিরছে লা লিগা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১১৭৬ জন সংবাদটি পড়েছেন।

 

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকার দুই মাসেরও বেশি সময় পর ধীরে ধীরে ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল আসর। ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। ইতালিয়ান সিরি’আ শুরু নিয়েও জল্পনা-কল্পনা চলছে। আর ১২ জুন সেভিয়া ডার্বি দিয়ে শুরু হচ্ছে লা লিগা।

নতুন সূচিতে শুক্রবার (১২ জুন) প্রথম ম্যাচে এস্তাদিও র‌্যামন সানচেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে সেভিয়া বনাম রিয়াল বেতিস। কপ নামের এক গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

জানা গেছে, বাকি ১১ ম্যাচের দিনগুলির সম্পূর্ণ সময়সূচি ২৮ মে শীর্ষ বিভাগের ২০টি ক্লাবকে জানানো হবে। মার্কা আরো জানিয়েছে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাসের কাছে শীর্ষ লিগ ফেরানোর এটি আদর্শ সময়সূচি হলেও এই সূচিকে বাস্তবায়নের জন্য অবশ্যই স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং স্পেন সরকারের কাছে এটি গৃহীত হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION