1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনাকে স্ত্রীর সঙ্গে তুলনা করে তোপের মুখে ইন্দোনেশিয়ার মন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৯৯৯ জন সংবাদটি পড়েছেন।

মহামারি করোনাভাইরাসকে স্ত্রীর সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার সুরক্ষা-মন্ত্রী মোহাম্মদ মাহফুদ। গত বুধবার ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে ওই মন্ত্রী বলেন, ‘করোনা হল স্ত্রীর মতো। নিয়ন্ত্রণ করার চেষ্টায় থাকবেন। কিন্তু পারবেন না।’

ইংরেজিতে বক্তব্য দেওয়া ওই ভিডিওতে তিনি আরও বলেন, এভাবে এক সময় আপনি তার সঙ্গে থাকা শিখে যাবেন।

এটি শোনার পর দেশটির নারীবাদী সংগঠনগুলো প্রতিবাদ করেছে। কেউ কেউ তার পদত্যাগের দাবিও তুলেছেন!

দেশটির বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরনের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে।

দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কটাক্ষ শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার নারী নেত্রীরা তীব্র সমালোচনা করছেন এবং এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় ২৪ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৪৯৬ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ হাজার ২৪০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION