1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শক্তি হারাচ্ছে করোনাভাইরাস, দাবি ইতালির চিকিৎসকের

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১০৫০ জন সংবাদটি পড়েছেন।

 

প্রাণঘাতী করোনা বিশ্বে ভয়াবহ এক আতঙ্কের নাম। এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যাও কম নয়।
তবে করোনা নিয়ে নানা আতঙ্কের মধ্যেই সুখবর দিয়েছেন ইতালির এক চিকিৎসক। তার দাবি, করোনাভাইরাস আগের মতো আর শক্তিশালী নেই। এই ভাইরাস দিন দিন শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে।

রোববার আলবার্তো জ্যাংরিলো নামে ইতালির এক প্রবীণ চিকিৎসক বলেন, করোনাভাইরাস এর শক্তি হারাচ্ছে এবং এটি এখন কম প্রাণঘাতী হয়ে উঠছে।

মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের এই চিকিৎসক বলেন, বর্তমানে বাস্তবিকতা হচ্ছে ক্লিনিক্যালি এই ভাইরাসটি ইতালিতে আর নেই। এক বা দু’মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এই ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এই ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

চলতি মাসে ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতালি সরকার বলছে, করোনার বিরুদ্ধে জয়ী হবার ঘোষণা দেওয়ার সময় এখনও আসেনি।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বর্তমানে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৯৯৭। এখন পর্যন্ত মারা গেছে ৩৩ হাজার ৪১৫ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৭৫ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৪৩৫ জন।

এদিকে, করোনার শক্তি হারানোর কথা স্বীকার করেছেন ইতালির আরও এক চিকিৎসকও। জেনোয়া শহরের সান মার্টিনো হাসপাতালের চিকিৎসক মাত্তেও বাসেতি বলেন, দু’মাস আগে এই ভাইরাসের যে শক্তি ছিল বর্তমানে তা নেই। তিনি বলেন, এটা পরিষ্কার যে, কোভিড-১৯ এখন ভিন্ন একটি রোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION