1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনা যোদ্ধার করোনা আক্রান্ত বাবা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১৩৮৯ জন সংবাদটি পড়েছেন।

রিক্তা রানী বিশ্বশর্মাঃ

ইংরেজি পত্রিকা থেকে অনুবাদের মাধ্যমে একটি সত্য ও হৃদয়  বিদারক ঘটনা তুলে ধরছি।

মিতুল আক্তার রাজধানীর মিরপুর রিজেন্ট হাসপাতালের একজন চিকিৎসক ।

তিনি প্রায় দুই মাসের অধিক সময় ধরে করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসা প্রদান আর পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে বাসায় যান না‌। এমনকি ঈদের দিনেও তিনি বাসায় যান নি । অথচ তার বাসা হাসপাতাল থেকে তেমন দূরে নয় রিক্সায় গেলে ২০ টাকার মতো খরচ হয় ।

আজ মিতুলের বাবা আসলেন মিতুলের চেম্বারে। কিছুদিন আগে তার কোভিড-১৯ পরীক্ষা করা হয় এবং জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি তার বুকের এক্স রে আর ফুসফুসের সিটি স্ক্র্যানের রিপোর্ট নিয়ে আজ মিতুলের চেম্বারে আসেন। মিতুল অস্থির হয়ে রিপোর্টগুলো দেখতে লাগলেন…।

হঠাৎ মিতুল তার বাবাকে তার কক্ষের বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন।তারপর মিতুল কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন, তার বাবার অবস্থা ভাল নয়। তার বাবার ফুসফুসে সাদা দাগ লক্ষ করা যাচ্ছে আর পানিও লক্ষনীয়। তিনি তখন বেদনাবিদুর কন্ঠে জানান, প্রতিদিন রিজেন্ট হাসপাতাল থেকে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো না কোনো রোগী মারা যাচ্ছে এবং আজও তিন জন রোগী মারা গিয়েছে। হয়ত আগামী কয়েক দিন পর তার বাবাও তাদের মধ্যে একজন হবেন..! তিনি আরোও জানান গতকালও রিজেন্ট হাসপাতালে ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন।তিনি তার বাবাকেও এ হাসপাতালে ভর্তি করাতে চান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেখানে মিতুলের বাবার জন্য আর একটি কেবিনও খালি নেই..!

এরকম অসংখ্য হৃদয়বিদারক অজানা‌ গল্প হয়ত আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আজ আমরা আতঙ্কিত,দিশেহারা..! এখন‌ লক ডাউন ব্যবস্থা শিথিল হওয়ায় আমরা ক্রমশই আরোও অবচেতন হয়ে উঠছি। হয়ত, আপনার আমার একটু সচেতনাতায় পারে আমাদের পরিবার,সমাজ তথা দেশকে এ মহামারী থেকে রক্ষা করতে …।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION