1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কবি অক্ষয়কুমার বড়ালের প্রয়াণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১২৫৫ জন সংবাদটি পড়েছেন।

অক্ষয়কুমার বড়াল উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি ১৮৬০ সালে বর্তমান ভারতের কলকাতার চোরবাগানে এক স্বর্ণব্যবসায়ীর পরিবারে জন্মগ্রহণ করেন।

তার প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। কিন্তু পড়াশোনায় তিনি উন্নতি করতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর না এগোলেও আমৃত্যু তিনি জ্ঞান আহরণে ব্রতী ছিলেন।

‘বঙ্গদর্শন’ পত্রিকার ১২৮৯ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় তার প্রথম কবিতা ‘রজনীর মৃত্য’ প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিহারীলালের সাক্ষাৎ ভাবশিষ্য’ নামে আখ্যায়িত করেছিলেন বড়ালকে। অক্ষয়কুমার বড়াল বাংলা গীতিকবিতার ইতিহাসে বড়াল কবি নামে পরিচিত ছিলেন। তার কবিতার মধ্যে ছিল নিসর্গ, সৌন্দর্যবাদ, কল্পনামূলক প্রেম, শোক, নারীপ্রেমের শান্তরস এবং মানববন্দনা। তিনি ১৯১৯ সালের এই দিনে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবি বড়ালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো প্রদীপ (১৮৮৪), কনকাঞ্জলি (১৮৮৫), ভুল (১৮৮৭), শঙ্খ (১৯১০)’ এষা (১৯১২) প্রভৃতি। কবির অসম্পূর্ণ নাম ‘চণ্ডীদাস’ (১৯১৭)। তার সম্পাদিত গ্রন্থের মধ্যে আছে কবি রাজকৃষ্ণ রায়ের কবিতা (১৮৮৭), গিরীন্দ্রমোহিনী দাসীর অশ্রুমালা (১৮৮৭) প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION