1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঘুমের সমস্যা যেভাবে দূর করবেন

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১৩৪০ জন সংবাদটি পড়েছেন।

বর্তমান সময়ে অনেকেই ঘুমের সমস্যায় ভুগছেন। করোনা নিয়ে নানা দুশ্চিন্তা, যেটা এই সময়ে অনেকটা স্বাভাবিক। একে তো গৃহবন্দী, তারপর আশপাশের করোনাকালীন পরিবেশ আবার নিকটাত্মীয়ের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর। এজন্যই ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাটি কিন্তু আপনার জন্য ভাল নয়।

বিশেষজ্ঞরা বারবার বলছেন এই সময়ে সুস্থতার দিকে বিশেষ নজর দিতে। কোন রকম শরীরে দুর্বলতা দেখা দিলে তা কিন্তু করোনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঘুম না হওয়া মানে আপনার শরীরে নানা রোগের সৃষ্টি। হজমের সমস্যা থেকে শুরু করে মাথাব্যথা, মেজাজ খিটখিটে থাকা, ক্লান্তিবোধ, কাজে অমনোযোগ ও উচ্চ রক্তচাপও হতে পারে। তাই প্রয়োজনীয় ঘুমটুকু যাতে মিটে, তার ব্যবস্থায় মনোযোগী হোন।

ঘুমের সমস্যা কাটাতে আপনার খাদ্যাভ্যাসে কয়েকটি খাবার যোগ করুন। এর মাধ্যমেই ঘুমের সমস্যা দূর হবে। এবার জেনে নিন সেই খাবারের তালিকা…

বাদাম
এই বাদামে প্রচুর পরিমাণে মেলাটোনিন রয়েছে। মেলাটোনিন হলো এক ধরনের হরমোন, যা আমাদের ঘুমচক্র নিয়ন্ত্রণ করে। বাদাম আপনার পেশিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ভারসাম্য বজায় রেখে আপনার সুন্দরভাবে ঘুমোতে সাহায্য করে।

চর্বিযুক্ত মাছ
চর্বিযুক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা স্যারেটোনিনকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও মাছে ভিটামিন-ডি থাকে যা ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডুমুর
ডুমুরে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে এবং ডুমুরে থাকা মিনারেলগুলো আপনারকে ঘুমোতে সাহায্য করবে।

মিষ্টি আলু
ঘুমোতে যাওয়ার আগে মিষ্টি আলু খেয়ে নিলে শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ে। এর মধ্যে থাকা পটাশিয়াম পেশিকে শিথিল করতে সাহায্য করে, তাই মিষ্টি আলু খেলে ঘুমের সমস্যা দূর হবে।

কলা
কলা ঘুমের জন্য অত্যন্ত উপকারী। কলায় থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন-বি৬, যা আপনার ঘুমের জন্য অত্যন্ত কার্যকরী।

দুধ-মধু
গরম দুধে মধু মিশিয়ে সেই পানীয় খেলেও ঘুমের সমস্যা মেটে। দুধে থাকা ট্রাইটোফ্যান স্নায়ু ও কোষকে শিথিল করে ঘুম আসতে সাহায্য করে। এর সঙ্গে মধু যোগ হওয়ায় ঘুমের ঘনত্বও বাড়ে।

এই খাদ্যগুলি আপনাকে ঘুমের ক্ষেত্রে অনেকাংশেই সাহায্য করতে পারে। গভীর রাত পর্যন্ত ঘুম না আসা কিংবা চেষ্টা করেও ঘুমোতে না পারার সমাধান হতে পারে এগুলো। সূত্র: জি নিউজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION