1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মকবুল হোসেন কলেজের এইচএসসি শাখার শিক্ষা সফর

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩১৮ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, দেশ আলো: উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনে দেশের অন্যতম বিদ্যাপীঠ আলহাজ্ব মকবুল হোসেন কলেজের এইচ.এস.সি শাখার বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) গাজীপুরের রাস রিসোর্টে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

শিক্ষাসফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

শুরুতে অধ্যক্ষ রেজাউল হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের সভাপতি গোলাম ফাতেমা তাহেরা খানমকে ফুলেল শুভেচ্ছা জানান। তার উপস্থিতি শিক্ষা সফরকে আরো বেশি উৎসবমুখর ও আনন্দঘন করে তোলে।

দিনভর নানা আয়োজন, খেলাধূলা এবং র‍্যাফেল-ড্র এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রানচাঞ্চল্যে এক উৎসবমুখোর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে শিক্ষা সফর উপভোগ করে। এছাড়াও শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও নানারকম খেলাধূলা ও বিনোদনের আয়োজন করা হয়।

কলেজের সভাপতি এবং অধ্যক্ষ রেজাউল হাসান শিক্ষার্থীদের সাথে দিনব্যাপী অনুষ্ঠান উপভোগ করেন।সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তারা।

অনুষ্ঠানে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের সভাপতি হালিম গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠিত এ শিক্ষা সফরে কলেজের এইচএসসি শাখা পরিচালনা কমিটিসহ কলেজের শিক্ষকবৃন্দ এবং এইচএসসি শাখার সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION