1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বেচাকেনায় ‘ফেসবুক শপ’ চালু করেছে ফেসবুক

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০
  • ১০০৩ জন সংবাদটি পড়েছেন।

 

ই-কমার্স প্ল্যাটফর্মে পা রাখছে বিশ্বের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বড় ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। চালু করছে ‘ফেসবুক শপস’ নামের একটি প্ল্যাটফর্ম। এতে ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তারা তাদের অনলাইন শপ চালু করতে পারবেন। এই উদ্যোগটি সম্পূর্ণ বিনা খরচে এবং খুব সহজে চালু করা যাবে। এতে থাকছে শপিফাই, বিগ কমার্স এবং উ’র মতো থার্ড পার্টি কোম্পানির সহায়তা।

মঙ্গলবার রাতে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ।

তিনি জানান, নতুন এই ফিচারটির সাহায্যে সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের পণ্য তালিকা তুলে ধরতে পারবে ব্যবসায়ীরা। প্রোফাইল, স্টোরিজ কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে চালানো যাবে নিজেদের পণ্যের প্রচারণা।

হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে বেচাকেনা করা যাবে। ই-কমার্সের নতুন সেবাটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতেই ফেসবুকের এ উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্ষুদ্র ব্যবসায়ীদের আশ্বস্ত করে ফেসবুক এর প্রধান নির্বাহী বলেন, ‘ফেসবুক শপস দিয়ে এখন আপনি সম্পূর্ণ একটি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। এর সব টুলই ব্যবসার জন্য উন্মুক্ত যা হয়তো আপনার বাস্তবে থাকা শপেও সম্ভব নয়। আশা করছি, এই মাধ্যম বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ে আপনার দুশ্চিন্তা কিছুটা কমবে। সেইসঙ্গে ভবিষ্যতের অনলাইন ব্যবসার জন্য নিজেকে আরও ভালো করে প্রস্তুতও করে নিতে পারবেন।’

উল্লেখ্য, ফেসবুকের প্রায় ৮০ লাখ বিজ্ঞাপন আসে এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION