1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন অধ্যক্ষ রেজাউল হাসান।। দেশ আলো

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৩৭ জন সংবাদটি পড়েছেন।

দেশ আলো ডেস্কঃ দ্বিতীয় বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন ঢাকার স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল তাকে আগামী ২ বছরের জন্য সিনেটের সদস্য মনোনীত করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক অভিনন্দন পত্রে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর ২০ (১) (ঞ) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিল কর্তৃক সিনেট সদস্য মনোনীত করা হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি।

এ প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান বলেন, এটি আলহাজ্ব মকবুল হোসেন কলেজের জন্য আনন্দের সংবাদ এবং একইসাথে অনেক বড় একটি দায়িত্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ২ বছর মেয়াদে আমাকে সিনেট সদস্য মনোনীত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান স্যার সহ একাডেমিক কাউন্সিলকেও ধন্যবাদ জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশী।

এদিকে সিনেট ও সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন।

অধ্যক্ষ রেজাউল হাসান দীর্ঘ ১৭ বছর ধরে আলহাজ্ব মকবুল হোসেন কলেজে একাডেমিক প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION