1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিবে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৫৪২ জন সংবাদটি পড়েছেন।

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

করোনাকালে আর্থিকভাবে কষ্টে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে বিভাগীয় সভাপতি ও শিক্ষকমণ্ডলীর সুপারিশক্রমে বৃত্তির মাধ্যমে আর্থিক সহায়তা দেবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ মহামারী পরবর্তী সময় শিক্ষক সমিতির তত্ত্বাবধানে প্রানপ্রিয় শিক্ষার্থীদের আগ্রধিকারের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।

এছাড়াও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় পরামর্শের দিকটি বিবেচনায় রেখে শিক্ষক সমিতি হটলাইন সেবা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান বলেন,’ দুর্যোগ পরবর্তী সময়ে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য আমি একটি ফান্ড গঠন করেছি এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION