1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

একনেকে উঠছে চার প্রকল্প

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১২৩৮ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ  

সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে বিশেষ অনুমোদন পাওয়া চার প্রকল্প উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। আগামী ২ জুন অনুষ্ঠেয় একনেকে এই চারটি প্রকল্প উপস্থাপন করা হবে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে একনেক বৈঠক বন্ধ থাকায় জরুরি বিবেচনায় প্রকল্পগুলো অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার একনেক বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উপস্থাপন করা হবে।

একনেকে উঠতে যাওয়া প্রকল্প চারটি হলো— বিশ্বব্যাংকের ঋণে করোনা মোকাবিলা প্রকল্প, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে করোনা মোকাবিলা প্রকল্প, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় পর একনেক বৈঠকটি অনুষ্ঠিত হবে ভার্চুয়াল বৈঠক আকারে। গণভবন থেকে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপাসন শেখ হাসিনা।

এর আগে, গত ১০ মার্চ সবশেষ একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর আড়াই মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। ফলে বেশকিছু প্রকল্প প্রক্রিয়াকরণ শেষে হলেও সেগুলো অনুমোদন পায়নি। পরিকল্পনা কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, এখন সেগুলো থেকে বেছে গুরুত্ব বিবেচনা করে একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION