1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বরিশালে ল‌ঞ্চের অগ্রিম টি‌কিট বিক্রি শুরু

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ১২০২ জন সংবাদটি পড়েছেন।

 

টানা ৬৮ দিন বন্ধ থাকার পর পুনরায় লঞ্চ চলাচলের সিধান্ত নেয়ায় বরিশালের কাউন্টারগুলোতে রাজধানীমুখী লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে থাকা লঞ্চের বুকিং কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সামাজিক দূরত্ব মেনে টিকেট কিনতে দেখা যায় যাত্রীদের। সুন্দরবন, কীর্তনখোলা, এ্যাডভেঞ্চার, সহ সব লঞ্চের কাউন্টারগুলোতে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে দেখা গেছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু বলেন, কেবিনে যাত্রী সংখ্যা ঠিক থাকলেও ডেকে অতিরক্ত যাত্রী উঠানো যাবে না। এই ক্ষেত্রে অবশ্যই শাররীক দূরত্ব বজায় রেখে যাত্রীদের ভ্রমন নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের বরিশাল নদী বন্দরে জীবাণুমুক্ত টানেল বসানো হবে। একই সাথে লঞ্চ মালিকরা নিজ উদ্যোগে এই ট্যানেল বসানোর কথা জানিয়েছেন। এছাড়াও মাস্ক না পড়ে কেউ যাত্রা করতে পারবে না।

সুন্দরবন ল‌ঞ্চের মা‌লিক ও কে‌ন্দ্রীয় লঞ্চ মা‌লিক স‌মি‌তির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জনান, সুন্দরবনের প্রতিটি লঞ্চে জীবাণুমুক্ত টানেল বসাচ্ছি। পাশাপাশি কেবিনে ঢোকার পূর্বে যাত্রীকে জীবাণুমুক্ত স্প্রে ও থার্মমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করব। প্রত্যেককে মাস্ক পরে লঞ্চে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে বলেও জানান তিনি।

নতুন করে লঞ্চে ভাড়া বাড়ছে না উল্লেখ করে রিন্টু বলেন, আগামী ১০ জুন পর্যন্ত চল‌তি ভাড়ায় যাত্রী প‌রিবহন করা হ‌বে। তবে না পোষা‌লে বিআইড‌ব্লিউ কর্তৃপক্ষর সা‌থে আলোচনা করা হ‌বে।

আগামীকাল বরিশাল থেকে ঢাকা সুন্দরবন-১১ ও ১২ ছাড়ছে এবং পহেলা জুন সুন্দরবন ১০ ও ১৪ বরিশাল থেকে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION