1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লঞ্চে সামাজিক দূরত্ব মানাতে হিমশিম; উপেক্ষিত স্বাস্থ্যবিধি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১০৬৬ জন সংবাদটি পড়েছেন।

 

করোনার কারণে টানা দুই মাসেরও অধিক সময় বন্ধ থাকার পর রোববার সারা দেশে যাত্রীলঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীরা শারীরিক দূরত্ব মেনে চললেও ব্যতিক্রম ছিল তৃতীয় শ্রেণির ক্ষেত্রে। লঞ্চের ডেকে তৃতীয় শ্রেণির যাত্রীরা শারীরিক দূরত্ব না মেনেই যাতায়াত করছে।

বরিশাল নদীবন্দর এলাকা ঘুরে দেখা যায়, নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলার জন্য জেলা প্রশাসনের নির্দেশনা অনুসারে নদীবন্দরের বাইরে বিআইডব্লিউটিএ’র খোলা জায়গায় লঞ্চগুলোর তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য টিকিট কাটার ব্যবস্থা করা হয়। টিকিট নিয়ে বন্দরের পন্টুনে প্রবেশ করার নিয়ম থাকলেও কড়াকড়ি না থাকায় বিভিন্ন ফাঁকফোকর দিয়ে অসংখ্য যাত্রী প্রবেশ করে নদীবন্দরে থাকা ঢাকাগামী লঞ্চগুলোতে।

এদিকে লঞ্চে বেশিরভাগ যাত্রীই মাস্ক ব্যবহার করছেন না। আর এসব যাত্রীদের জিজ্ঞাসা করলে তারাও দাঁড় করাচ্ছেন নানান অযুহাত।

যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় না রাখার জন্য অনেক যাত্রী লঞ্চ সংকটকে দায়ী করছেন। ঢাকাগামী যাত্রী রাসেল আহসান বলেন, বরিশাল ছাড়াও কয়েকটি জেলার যাত্রীরা এ জেলা থেকে যাতায়াত করেন। লঞ্চ কম থাকার কারনে জায়গা না থাকায় মানুষ গাদাগাদি করে লঞ্চে যেতে বাধ্য হচ্ছে। এজন্য প্রশাসনকেই দায়ী করেন তিনি

ঢাকাগামী লঞ্চগুলোতে যাত্রীদের উপস্থিতি প্রতিদিনই বিকেল নাগাদ বিপুল পরিমাণে বেড়ে যায়, ফলে সন্ধ্যা হতেই লঞ্চগুলোর ভেতরে তৃতীয় শ্রেণীতে (ডেকে) উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।

এদিকে রাত সাড়ে ৮টার পরে বরিশাল নদীবন্দর থেকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও, যাত্রীচাপ সামাল দিতে না পেরে চারদিন ধরে প্রায় ১ ঘণ্টা আগেই ঘাট ত্যাগ করানো হচ্ছে ঢাকাগামী লঞ্চগুলোকে।

এ সম্পর্কে বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, করোনা সংক্রমণের আগে নিয়মিত ৭ থেকে ৮টি লঞ্চ চলাচল করতো। কিন্তু বর্তমানে তা কমে এসেছে। এরমধ্যে পারাবত লঞ্চ মালিক পক্ষ তাদের কর্মচারীদের নিরাপত্তার জন্য লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।

তিনি আরও বলেন, লঞ্চে একই পরিবারের ৫ জন যাতায়াত করলে সামাজিক বা শারীরিক দূরত্ব কোনটাই বজায় রাখা কঠিন। তবে লঞ্চে মাস্কের ব্যবহার ৯৫ শতাংশ নিশ্চিত থাকে বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION