1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ফেসবুকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ভাইবার

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ১১৫৫ জন সংবাদটি পড়েছেন।

প্রযুক্তি ডেস্কঃ

নিজেদের প্রায় ১ বিলিয়ন ব্যবহারকারীর সুরক্ষার স্বার্থে বিশ্বের জনপ্রিয় ফ্রি ও সবচেয়ে সুরক্ষিত যোগাযোগ মাধ্যম ভাইবার ফেসবুকের সঙ্গে সবধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। ফলে নিজেদের অ্যাপ থেকে ফেসবুক কানেক্ট, ফেসবুক এসডিকে এবং গিফি সরিয়ে নেয়ার পাশাপাশি ফেসবুক নেটওয়ার্ক প্ল্যাটফর্মে সবধরনের বিজ্ঞাপন স্থগিত করবে ভাইবার। এ ছাড়া #StopHateForProfit প্রচারের মাধ্যমে টেক জায়ান্ট ফেসবুককে বয়কট করার আন্দোলনেও নেমেছে ভাইবার।

শুক্রবার এক বিবৃতিতে ভাইবার জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস চলমান আন্দোলনের পর অ্যান্টি-ডিফেমেশন লীগ এবং এনএএসিপিসহ ৬টি সংস্থা মিলে গঠিত একটি গ্রুপ জানিয়েছে, ‘হেট স্পিচ’ থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় পুরো জুলাই মাস ফেসবুকে যেনো বিজ্ঞাপনদাতারা কোনো বিজ্ঞাপন না দেয়।

প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের জুলাই মাসের মধ্যে ভাইবার অ্যাপ থেকে ফেসবুকের সব টাচপয়েন্ট সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন হবে। তবে ফেসবুকে সবধরনের বিজ্ঞাপন এখন থেকেই স্থগিত করা হবে।

ভাইবারের সিইও জ্যামেল অ্যাগাউয়া বলেন, বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফেসবুক নিজেদের দায়িত্ববোধ, অবস্থান ও মনোভাব প্রকাশে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তথ্য অব্যস্থাপনা ও অ্যাপে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়া থেকে শুরু করে সহিংসতা ও বিপজ্জনক উদ্ধৃতি থেকে মানুষকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে ফেসবুক চরমভাবে দায়িত্বহীণতার পরিচয় দিয়েছে। আমরা সত্যটি জানি আর সত্য হচ্ছে, ফেসবুকে সহিংস কন্টেন্ট ছড়িয়ে পড়ায় কিছু মানুষ ভোগান্তিতে পড়েছে আর তাই প্রতিষ্ঠানগুলোকে সঠিক ও স্পষ্ট পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION