1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রেম কখন পেশা হয়ে গেছে বুঝতেই পারেননি বলিউড বাদশাহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ১৩৯২ জন সংবাদটি পড়েছেন।

বিনোদন ডেস্ক:

দেখতে দেখতে ২৮শে পা। লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে ‘মান্নাত’-এর বিলাসবহুল জীবন…মুখের কথা নয়! কোনো বাবা-দাদা ছিল না বলিউডে, থাকার মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা, আবেগ আর মনের জোর। আর তাতেই ভর দিয়ে বলিউডে ২৮টা বছর দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ১৯৯২-এর ২৬ জুন মুক্তি পায় শাহরুখের ডেবিউ ছবি ‘দিওয়ানা’। ছিল না সিক্স প্যাক, নায়কসুলভ লুকস। এদিকে সেই ছবিতেই সহ-অভিনেতা ঋষি কাপুর, দিব্যা ভারতী।

চ্যালেঞ্জটা সাহস করে নিয়েই ফেললেন এসআরকে। এরপর একে একে ‘বাজিগর’, ‘ডর’। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড পেয়ে গেলো তার ‘বাদশাহ’-কে। সে সময় বলিউডের কাপুর, খানদের রমরমার বাজারে দিল্লির এক সাধারণ ছেলেকে কীভাবে যেন ভালোবেসে ফেলল আম দর্শক।

বাকিটা ইতিহাস। আজ তিনি ‘কিং খান’। তবু এই স্বজনপোষণ, ফেবারিটিজমের বাজারে শাহরুখ হাতড়াচ্ছেন স্মৃতির পাতা। টুইটারে তিনি লিখেছেন, ‘জানি না কীভাবে আমার প্রেম ধীরে ধীরে আমার প্রয়োজনে পরিণত হলো এবং সেখান থেকে হঠাৎ করেই পেশায় বদলে গেলো, বুঝতেই পারলাম না। ২৮টা বছর… স্টিল কাউন্টিং।’

সুশান্তের মৃত্যুর পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তার আঁচ এসে পৌঁছেছে শাহরুখের গায়েও। সুশান্তের সঙ্গে তার এক পুরনো ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তবু এ সবের মাঝেই শাহরুখের ‘ফিরে দেখা মুহূর্ত’ খানিক হলেও আবেগে ভাসিয়েছে ফ্যানদের। তারও কি আজ বড় বেশি মনে পড়ছে ‘ফৌজি’ দিনের কথা?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION