1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নাসিরনগর উপজেলায় ঈদ পর্যন্ত সব দোকান পাট-শপিংমল বন্ধ থাকবে

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ১২৮২ জন সংবাদটি পড়েছেন।

মো:রিয়াজুর রাশিদ রুবেল, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) :


নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব দোকান পাট-শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে মর্মে ঘোষনা দেয়া হয়েছে।আজ সোমবার সকালে নাসিরনগর বাজারে অনুষ্ঠিত ব্যবসায়ী প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের এক জরুরী মতবিনিময় সভায় করোনা ভাইরাস পরিস্থিতি বিস্তার ঠেকাতে এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি চিন্তা করে এ ঘোষনা দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ডা:রাফিউদ্দন আহমেদ, সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার,এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অভিজিৎ রায়,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান এবং ভলাকুট ইউপি চেয়ারম্যান সহ বাজার পরিচালনা কমিটি,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় যৌথ ঘোষনায় বলা হয়-সারা বাংলাদেশের মত নাসিরনগরেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।তাই বর্তমান পরিস্থিতিতে নাসিরনগর উপজেলাকে করোনা মুক্ত রাখতে ও তার বিস্তার রোধকল্পে সরকারের পূর্ববর্তী নির্দেশনা মোতাবেক ঔষদ,খাদ্যদ্রব্য, কাচাঁবাজার,ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্য সব দোকান-পাট আজ থেকে (১১মে)বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হল।অনুমোদিত দোকান-পাট সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ঔষধের দোকান ২৪ঘন্টা খোলা থাকবে।কেউ,তা অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION