1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

করোনা সংক্রমণে বিশ্বে ৩৪ নম্বরে বাংলাদেশ

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ১০০৮ জন সংবাদটি পড়েছেন।

 

ডেস্ক এডিটরঃ
যতোই দিন যাচ্ছে ততোই মহামারি আকারে ছড়াচ্ছে করোনা ভাইরাস। জনজীবন সচল রাখতে লকডাউন শিথিল করার পর পরই দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে ১,০৩৪ জন। আগের দিনের চেয়ে যচেয়ে ১৪৭ জন বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫,৬৯১।

বিশেষজ্ঞরা দাবি করেছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

আজ রেকর্ড পরিমাণ আক্রান্তে কারণে বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৩৪ নম্বরে। গত ৫মে বাংলাদেশের অবস্থান ছিল ৩৭। বাংলাদেশ ছাড়িয়ে গেছে আরকাইন, রোমানিয়া, ইন্দোনেশিয়াকে।

আক্রান্তের সংখ্যায় আজ পর্যন্ত যথারীতি শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১,৩৬৭,৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৮০,৭৮৭ জনের। দ্বিতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ২৬৪,৬৬৩ এবং মৃত্যু হয়েছে ২৬,৬২১ জনের। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ২২১,৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২,০০৯ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION