1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

গাজীপুরের কালীগঞ্জে কৃষক -কৃষাণীর মাঝে প্রদর্শনী উপকরণ বিতরন করেন – চুমকি এমপি।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১১১৬ জন সংবাদটি পড়েছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পে ২০১৯-২০ অর্থবছরের আওতায় ৬০ জন কৃষক কৃষাণীর মাঝে প্রদর্শনী উপকরণ বিতরন করা হয়। এছাড়া প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে বিভিন্ন হারে মাল্টা, লেবু, বাতাবি লেবু চারা, জৈব ও রাসায়নিক সার, বালাইনাশক, ন্যাপসেক স্প্রেয়ার ও সিকেচার বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ উপকরণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, ভাইস চেয়ারম্যান মাসুদ-উল-আলম খান, শর্মিলা রোজারিও।

এ সময় অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু আমিত, সাধারণ সম্পাদক সাদমান সাকিব আলভী, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রলেিগর সভাপতি এমআই লিকন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION