1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

গাজীপুরের কোনাবাড়িতে অবৈধ প্রসাধনীর কারখানার সন্ধান! আটক কারখানার মালিক।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ১১০০ জন সংবাদটি পড়েছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় দেশি, বিদেশী কোম্পানীর নামীদামী বিভিন্ন প্রসাধনী তৈরির একটি নকল কারখানায় অভিযান করেছে পুলিশ।

গতকাল রাতে এঅভিযান চালানো হয়। অভিযানে কারখানার মালামাল জব্দ ও কারখানার মালিকে আটক করা হয়। মালিকের নাম জাফর আলী সোহেল(৩২)। পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের খালেক আহমদের ছেলে।

পুলিশ জানান, সোহেল কোনাবাড়ী আমবাগ এলাকার বাক্কু মিয়ার বাড়ির কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে দেড় বছর যাবৎ দেশী-বিদেশী উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে, ফেইস ওয়াশ ও জনসন বেবী লোশনসহ নানা প্রকার নকল প্রসাধনী সামগ্রী উৎপদন করে।
এসব নকল উৎপাদিত পণ্য গাজীপুরের বিভিন্ন নামীদামী সুপার শপসহ বিভিন্ন কসমেটিক দোকানে বাজারজাত করে আসছিলো।

গাজীপুর মেট্টো পলিটন পুলিশের কোনাবাড়ি-কাশিমপুর জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, আমবাগ ইউনিক স্কুলের পিছন থেকে অবৈধ প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পেয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ২০ থেকে ২৫লাখ টাকা । এসময় নকল প্রসাধনী তৈরি মুল হোতা জাফর আলী সোহেলকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION