1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

খুলে দেয়া হলো ইরানের সকল মসজিদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৪২৪ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ করোনার প্রকোপ কমে যাওয়ায় রমজানের ইবাদতের জন্য সকল মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান সরকার। আজ মঙ্গলবার থেকে ইরানের সকল মসজিদ খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি।

আইআরআইবি’র এক প্রতিবেদনে বলা হয়, যদিও ইরানের বেশ কিছু অঞ্চলে ফের করোনার ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপরেও সার্বিক দিক বিবেচনা করে ইরান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনার প্রকোপ কম এমন স্থানে মসজিদ খোলার অনুমতি দেয় ইরান সরকার। এছাড়া গত শুক্রবার প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের ১৮০ শহরে জুমার নামাজের অনুমতি দেয় দেশটির প্রশাসন। আগামী সপ্তাহ থেকে ইরানের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। শুরুর দিকে ইরানে ভয়াবহ আকার ধারণ করে অচেনা এই ভাইরাসটি। আস্তে আস্তে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে। আজ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৮৬ জন। তাদের মধ্যে ৬ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION