1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

করোনার মতো আমরা বন্যাও মোকাবিলা করবো: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১০২২ জন সংবাদটি পড়েছেন।

মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ

“করোনাভাইরাসের মতো বন্যাকেও সফলভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।”
তিনি বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে।

শনিবার গাজীপুরের কালিয়াকৈরে মজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অথিতির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা করোনা মোকাবিলা করছি, এখন বন্যা মোকাবিলা করছি। বন্যায় একটি মানুষও মৃত্যুবরণ করবে না, এমন কি একটি পশুও না। এ সরকার শত ব্যথা বুকে ধারণ করেই মানুষের পাশে রয়েছেন।

তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশে ত্রিশ বছর রাজত্ব করেছিলো, তারা এই দেশকে ধ্বংস করে শেষ প্রান্তে নিয়ে গিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্থান থেকে দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কাজী হাফিজুল আমীন। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION