1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

সাইকেল মেকানিকের দোকানে এক মাসের বিদ্যুৎ বিল ২৬ লাখ টাকা!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৯৬১ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় এক সাইকেল মেকানিকের দোকানে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা!এ ভুতুড়ে বিদ্যুৎ বিলের আলোচনা এখন ‘টক অব দ্য কিশোরগঞ্জ’।

উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা বাজারের এমএ তুহিন কামালের সাইকেল মেকানিকের দোকানে এ বিল এসেছে। পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলের এমন রেকর্ড দেখে হতবাক স্থানীয়রা।

এমএ তুহিন কামাল গণমাধ্যমকে জানান, তার মেকানিকের দোকানে ১টি ফ্যান ও ১টি লাইট ব্যবহার হয়। এত তার মসে ২০০ থেকে ৩০০ টাকা আসে। কিন্তু জুলাই মাসে এসে জুন মাসের যে বিল দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ২৩ লাখ ৪৬ হাজার ৬৯০ টাকা। বিলম্ব মাশুলসহ যার মূল্য ধরা হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা।

স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নাইমুল হাসান গণমাধ্যমের কাছে এর সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটিকে স্রেফ ‘ডাটা এন্ট্রি মিসটেক’।।

কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, এ ধরনের ’গ্রেট মিসটেক’র জন্য দায়ী ও-ই অফিসের বিলিং সহকারী শামসুন্নাহারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যেই তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION