1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালে বিএমপি পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য আটক

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১১৪৫ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের ১ সদস্যকে আটক করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান,গত ১৮ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার ইছাকাঠী এলাকার বাসিন্দা এস এম আমিনুল হকের বাসায় ডাকাতি হয়। এ সময় ডাকাতরা স্বর্নালংকার,মোবাইল সহ মোট ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলা রুজুর পরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জাকারিয়া রহমান জিকুর নের্তৃত্বে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান ও অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলমের তত্বাবধায়নে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ২৭ জুলাই রাতে অভিযান চালিয়ে আকিব খান নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, রাতের আধাঁরে ডাকাতি হওয়া ক্লু লেস মামলায় আটক আসামি ও তার সহকর্মীরা বরিশাল সহ বিভিন্ন জেলায় ডাকাতি করে বেড়াত।এ ঘটনার সাথে জড়িত অন্য ডাকাতদেরকেও ধরতে পুলিশ চেস্টা চালিয়ে যাচ্ছে।

আটক কৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ সম্নেলনে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION