1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পানিতে তলিয়ে গেছে দৌলতদিয়া ফেরি ঘাটের সংযোগ সড়ক

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৯৬৪ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  রাজবাড়ীর দৌলতদিয়া দুইটি ফেরি ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে যানবাহন ওঠানামা করছে। ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোটবড়ো দুর্ঘটনা। মঙ্গলবার পণ্যবোঝাই একটি ট্রাক নামতে গিয়ে উল্টে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দৌলতদিয়া প্রান্তের ৬টি ফেরি ঘাটের দুইটি ঘাট গত বছরের বর্ষায় ভাঙনের কবলে পড়লে এক বছরেরও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া বাকি ৪টি ঘাট সচল থাকলেও পদ্মার পানি বেড়ে ৩ ও ৬ নম্বর ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, নদীর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া এলাকায় সব জায়গায় এখন পানি। ৩ নম্বর ফেরি ঘাটের রাস্তার ওপর হাঁটু পানি এবং সৃষ্টি হয়েছে গর্ত। যার মধ্যে দিয়েই যানবাহন ও যাত্রীরা আসা যাওয়া করছে এবং ঘটছে দুর্ঘটনা।

বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিএ ওই রাস্তার পাশ দিয়ে বালুর বস্তা ফেলার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION