1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১১৪০ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্যের করোনা ভাইরাস আক্রান্ত। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) এক ঘোষণা ট্রাইব্যুনাল লকডাউন করা হয়। বিষটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম।

জেয়াদ আল মালুম বলেন, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে ট্রাইব্যুনাল বন্ধ রয়েছে। এরপরও ট্রাইব্যুনালের ভেতরে থাকা দুটি ব্যারাকে থাকা এপিবিএনের ২১ জন ও পুলিশের বিশেষ শাখার একজনসহ মোট ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য ট্রাইব্যুনালের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে ১৯ জন সদস্যকে ট্রাইব্যুনালের ভেতরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি বলেন, কোনো বিচারপতি, রেজিস্ট্রার, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে প্রবেশ করতে পারছেন না। এ কারণে পুরো ট্রাইব্যুনাল কার্যত লকডাউন রয়েছে।

এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্যের মধ্যে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর সেখানে দায়িত্বে থাকা প্রায় ২২ সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।

জানাগেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন চেয়ারম্যান (বিচারপতি), দুইজন সদস্য (বিচারপতি), রেজিস্টার অফিস, এজলাস কক্ষ, হাজতখানা, অস্ত্রাগার, দুটি গেট, প্রসিকিউশন কার্যালয়সহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশের তিন সংস্থা। এরমধ্যে ডিএমপি পুলিশের ১২ জন, এসবির ৪১ জন ও এপিবিএনের ৭০ জন সদস্য বিভিন্ন শিফটে দায়িত্বে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION