1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

নিউইয়র্কে বসানো হলো ‘ট্রাম্প মৃত্যুঘড়ি’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১০৭৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ যে এতটা ভয়াবহ হবে তা বুঝতে পারেননি ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইতো শুরুর দিকে গুরুত্ব না দিয়ে হালকাভাবে নিয়েছেন তিনি। এ জন্য মৃত্যুর মিছিল দীর্ঘ হয়েছে নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে। করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্পের ভূমিকায় ক্ষোভ থেকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বসানো হয়েছে ‘ট্রাম্প মৃত্যুঘড়ি’ নামে এক অন্যরকম বিলবোর্ড।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কের টাইমস স্কয়ারে একটি ভবনের ছাদে এই ঘড়ি বসানো হয়েছে। তবে এটি আসলে একটি বিলবোর্ড, যার নাম ‘ট্রাম্প ডেথ ক্লক’। ওই বিলবোর্ডে করোনায় মৃত মানুষের সংখ্যা লেখা হয়েছে। তবে এই সংখ্যাটা হলো মার্কিন প্রেসিডেন্ট সঠিক সময়ে ব্যবস্থা না নেয়ায় করোনা ভাইরাসে কতজন মারা গেছেন, তার সংখ্যা। সোমবার পর্যন্ত ঐ বিলবোর্ডে মৃতের সংখ্যা ৪৮ হাজারের বেশি লেখা হয়েছে। এটি আবার সময়ে সময়ে আপডেট করা হচ্ছে। এটি বানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকি।

‘ট্রাম্প ডেথ ক্লক’ বসানোর ব্যাখ্যায় জারেকি জানান, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃত্যুর হার ৬০ শতাংশ প্রতিরোধ করা যেতে পারত। যদি ট্রাম্প প্রশাসন সামাজিক দূরত্ব বজায় ও স্কুলবন্ধ রাখার কার্যক্রম এক সপ্তাহ আগে দিত। ১৬ মার্চের পরিবর্তে ৯ মার্চ বাধ্যতামূলক লকডাউন দিলে মৃত্যু হার অনেক কম হতো। এ ধারণা থেকেই ঘড়িটি তৈরি করা হয়েছে।

জারাকি বলেন, ইতোমধ্যে অনেক জীবন অকারণে হারিয়ে গেছে। আমরা এই সঙ্কটে আরো দায়িত্ববোধ সম্পন্ন নেতৃত্ব চাইছি।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৮৯৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণার আরও এক সপ্তাহ আগে থেকে ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ মৃত্যু এড়ানো যেত। এ ৬০ শতাংশ মৃত্যু এড়ালে এখন পর্যন্ত বেঁচে যেত অন্তত ৪৮ হাজার প্রাণ। আর এই সংখ্যারই দেখা মিলছে ট্রাম্পের নামে এ ‘মৃত্যু ঘড়িতে’। এ সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION