1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বাংলাদেশকে চার হাজার পিপিই দিলো জাপান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১১৫৫ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশ সরকারকে মাস্ক, গাউন, গগলসসহ চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকায় জাপান দূতাবাস। মঙ্গলবার জাপান দূতাবাস স্বাস্থ্য মন্ত্রণালয়কে পিপিইগুলো হস্তান্তর করে।

ঢাকার জাপান দূতাবাস এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জাপান দূতাবাস জানায়, স্বাস্থ্য মন্ত্রণলয়ের সচিব আসাদুল ইসলামের কাছে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি।

জাপানের দেওয়া চার হাজার পিপিইর মধ্যে দু হাজার পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের দেওয়া হবে। বাকি দুহাজার পিপিই ঢাকা মেডিকেল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সিং সার্ভিস শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের বিতরণ করা হবে।

জাপান দূতাবাস আরো জানায়, করোনা ভাইরাস মোকাবিলায় জাপান বাংলাদেশকে ইউনিসেফ, আইওএম, ইউএনএইচসিআর ও আইএফআরসির মাধ্যমে ১০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION