1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অপরাধীদের ধরতে গিয়ে কোন সাধারন মানুষ যেন হয়রানির শিকার না হয়: ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৯৫৩ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কোন সাধারন মানুষ যেন হয়রানির শিকার না হয়।সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হবে। প্রত্যকটা থানা হবে মানুষের সর্বপ্রথম আশ্রয় স্থল ও আশার কেন্দ্রবিন্দু। জনগনকে পুলিশের কাছে আসতে হবেনা।পুলিশ জনগনের বাড়িবাড়ি গিয়ে তাদের কাংক্ষিত সেবা নিশ্চিত করবে।

বুধবার(১২ আগষ্ট) বেলা ১১ টায় নথুল্লাবাদ বিএমপি উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,সমাজ থেকে মাদক নির্মুল করতে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে।বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারন মানুষের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।পুলিশ এবং জনগনের মাঝে সম্পর্কের সেতু বন্ধন তৈরী করতে পারলে আস্তে আস্তে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ লোকমান হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION