1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ১০৫১ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর মহামারীকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিলেন। বিশেষজ্ঞবৃন্দ তাদের পর্যবেক্ষণ সহ কিছু বিকল্প প্রস্তাব প্রদান করেছেন। মন্ত্রণালয় সেই প্রস্তাব সমূহ পর্যালোচনা করছে।

কিন্তু ইতোমধ্যে কিছু গণমাধ্যমে উল্লেখিত বিষয়ে সারসংক্ষেপ প্রণয়ন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। অন্য দিকে এইচএসসি পরীক্ষা ২০২০ অনুষ্ঠানের তারিখ নিয়েও বিভিন্ন গণমাধ্যমে কল্পিত তারিখ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য কোভিড-১৯ এর মহামারিকে বিবেচনায় নিয়ে জেএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়েই শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। এই বিষয়ে এখন ও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগের কথা বিবেচনা করে শীঘ্রই সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অসমর্থিত কোন মাধ্যমের তথ্যের ভিত্তিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে বিশেষভাবে অনুরোধ করা হল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION