1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

জাতিসংঘে ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে ভোটাভুটি এক সপ্তাহ পেছাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ১০৫৫ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত প্রস্তাবের ওপর ভোটাভুটি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।

ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রয়েছে তা আগামী ১৮ অক্টোবর প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে।খবর রয়টার্সের।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্রাফট এ তথ্য জানিয়েছেন।গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে তৈরি করা প্রস্তাবের খসড়ার ওপর ভোটাভুটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।

প্রস্তাবটির পক্ষে চীন ও রাশিয়ার সমর্থন না পাওয়ার পর দৃশ্যত ওয়াশিংটন ভোটাভুটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে এখন ‘ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন’ অথবা ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।

নিউইয়র্কেন স্থানীয় সময় মঙ্গলবার প্রস্তাবটির খসড়া ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে তোলার কথা ছিল।কিন্তু চীন-রাশিয়ার ভেটোর ভয়ে তা পেছালো যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে।

কিন্তু মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করছে যদিও ভেটো ক্ষমতাসম্পন্ন দুই দেশ চীন ও রাশিয়া আমেরিকার এ পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছে।বেইজিং ও মস্কো বলেছে, তারা চোখ বন্ধ করে এ প্রস্তাবের বিপক্ষে ভো্ট দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION