1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা অপরিসীম: মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচীতে ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৮৮৭ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে গাছ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।

বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানার নতুন ভবন ও কাউনিয়া থানায় মুজিববর্ষ উপলক্ষে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,কয়েক দশক ধরে নির্বিচারে বনাঞ্চল কেটে উজাড় করা হচ্ছে, প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সে তুলনায় লাগানো হয় কম।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেন,যানবাহন,শিল্প কলকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড প্রতিনিয়ত পরিবেশ দূষিত করছে। গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে পরিবেশ সুস্থ ও নির্মল রাখে। আর এ অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। কার্বন ডাই-অক্সাইডের কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগ ঘটে চলেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ। একমাত্র বৃক্ষই প্রকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে পারে।তাই আসুন আমরা এই মুজিব বর্ষে গাছ লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশকে আবাসযোগ্য একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)মোঃ লোকমান হোসেন,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION