1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের রত্নগর্ভা মায়ের শয্যা পাশে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৯৪৬ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  মহান মুক্তিযদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের রত্নগর্ভা অসুস্থ মায়ের শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোজ খবর নিয়েছেন ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

জানা গেছে, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মোসাঃ মালেকা বেগম (৯৬) বার্ধক্যজনিত শারিরিক অসুস্থতার কারনে ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর শুনে আজ বুধবার (১৯ আগস্ট) হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এসময় তিনি শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। সরকার মোহাম্মদ কায়সার এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরন করেন এবং তার রত্নগর্ভা মায়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন,ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ,ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়বুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা মোঃ শহীদুল ইসলাম ও ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা মোঃ জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION