1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালে সড়ক পথে চাঁদাবাজী বন্ধে ডিসি জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে গনসচেতনতা মূলক প্রচারনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৯২৭ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বরিশালে সড়ক পথে চাঁদাবাজী বন্ধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে গনপরিবহনে ষ্টিকার লাগিয়ে প্রচার প্রচারনা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রুপাতলী বাস টার্মিনালে এ প্রচারনা চালানো হয়।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বলেন,পরিবহনে চাঁদাবাজী দন্ডনীয় অপরাধ।সড়ক পথে সাধারন যাত্রীদের চলাচলের সুবিধার্থে চাঁদাবাজি সহ যে কোন হয়রানি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে থেকে সড়ক পথে শৃংখলা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

এ সময় তিনি আরও বলেন, মালিক সমিতির নামে চাঁদা,শ্রমিক কল্যানের নামে চাঁদা,কাউন্টারের ভাড়া বাবদ চাঁদা সহ কোন প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজী চলবেনা।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জাকির হোসেন মজুমদার বাস টার্মিনালে গাড়ীর চালক,শ্রমিক ও যাত্রীদের সাথে মতবিনিময় করে বলেন, কারো দ্বারা কোন প্রকার হয়রানির শিকার হলে ষ্টিকারে প্রদত্ব মোবাইল নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেয়ার সাথে সাথে সংশ্লিষ্ট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ট্রাফিক দক্ষিন মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার উত্তর এ এফ এম ফায়েজুর রহমান, ট্রাফিক পুলিশের টি আই, আঃ রহিম,টি আই,বিদ্যুৎ চন্দ্র দে,বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন শিপন সহ বাস মালিক সমিতির নের্তৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION