1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

নাসিরনগরে মেধাবী ছাত্রের আত্নহত্যা।

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১১০০ জন সংবাদটি পড়েছেন।

মো:রিয়াজুর রাশিদ রুবেল, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তরিকুল ইসলাম সাদ্দাম (২৭) নামের এক মেধাবী ছাত্র। সে গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ও ব্রাহ্মণশাসন গ্রামের মৃত মোহাম্মদ আবদুর করিমের ছেলে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। সন্ধ্যায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এলাকবাসী ও পুলিশ জানায়,মঙ্গলবার ভোর রাতে সেহরি খেয়ে ঘুমাতে যায়। সারাদিন তার কোন খোঁজ খবর না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় ডাইনিং রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ।তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ ঘঠনায় শোকের ছাঁয়া নেমে এসেছে তার স্বজনদের মাঝে।প্রতিবেশিরা বলছেন,সাদ্দাম একজন সহজ,সরল প্রকৃতির ছিলো।সে সকলের সাথেই মিশতো।তার এভাবে মৃত্যু কোন ভাবেই এলাকাবসী মেনে নিতে পারছেনা।মেধাবী ছেলেটির প্রাণ এভাবে ঝড়ে যাবে তা কেউ প্রত্যাশা করেনি।
সাদ্দাম গোকর্ণ ইউয়নের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্নআহবায়ক এবং শহিদ ফারুকী স্মৃতি সংসদের উপদেষ্টা ছিলেন।তার মৃত্যুতে গোকর্ণ ইউপি আহলে সুন্নাত ওয়াল জামায়াত এবং শহিদ ফারুকী স্মৃতি সংসদ গভীর শোক প্রকাশ করেছে।তারা বলেন সাদ্দাম ভাই ছিলেন আমাদের একজন অভিবাবক,তিনি সবসময় আমাদের পাশে থাকতেন।
ওনারমত একজন সচেতন ব্যাক্তি কেন এ কাজ করলেন আমরা বুঝতে পারছিনা।
সরজমিনে অনেকেই প্রশ্ন তুলেছেন সাদ্দাম আত্নহত্যা করেছে না করানো হয়েছে। সঠিক তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছেন সাদ্দামের সকল স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION