1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৯১৭ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্কঃ

আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম ধাপে আবেদন করতে না পারা ও সিলেকশন না পাওয়া ও নিশ্চায়ন না করা শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

দ্বিতীয় ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করা হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ের মধ্যে কোন শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে তার দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল বলে গন্য হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে।

এছাড়া কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের তথ্য মতে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও (http://www.xiclassadmission.gov.bd) ফল জানা যাবে।

এর আগে গত ২৫ আগস্ট রাতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে (http://www.xiclassadmission.gov.bd/) প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

সারাদেশে সাত হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। আর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION