1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দক্ষিনখানে পোশাক কারখানায় ১১ জন করোনা আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১০৫০ জন সংবাদটি পড়েছেন।

 

প্রিয়া আক্তারঃ 

রাজধানীর দক্ষিনখান থানার অধিনে একটি পোশাক কারখানায় ১১ জন শ্রমিক করোনায় আক্রান্ত বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) কসাইবাড়ী রেলগেইটের পাশে ইন্ট্রাকো ফ্যাশন নামক পোশাক কারখানায় ১১ জন শ্রমিকের করোনা ভাইরাসের লক্ষন থাকায় তাদের কারখানায় ঢুকতে না দিয়ে ছুটিতে পাঠানো হয়।

উক্ত প্রতিষ্ঠানের শ্রমিকরা অভিযোগ করেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ঠিকভাবে না মেনেই কারখানা পরিচালনা করছেন কর্তৃপক্ষ। সিমিত আকারে কারখানা খোলার কথা থাকলেও তারা কাজ করছেন পুরোদমে। যারা গ্রামে ছিল সবাইকে ফোনে ডেকে এনে কাজে যোগদান করানো হয়েছে।

সুইং ওপারেটর শাহনাজ বলেন, করোনা লক্ষন নিয়ে ফ্লোরে অন্তত বিশ জনের মতো শ্রমিক ডিউটি করছে। আমরা জিএম কামালকে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি। ঐ সব শ্রমিকদের ছুটিও দেয়নি। বিষয়টি জিএম ধামাচাপা দেয়ার চেস্টা করে তাদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছে। মঙ্গলবার বায়াররা এ নিয়ে আলোচনা করলে সবার মধ্যে জানাজানি হয়।

ফিনিশিং কোয়ালিটি নাজমা বলেন, কারখানায় প্রবেশের সময় আমাদের যে তাপমাএা মাপা হয় সেই যন্ত্রটি সচল কিনা তাতে সন্দেহ আছে। যদি সচল থাকে তাহলে জ্বর-ঠান্ডা নিয়ে শ্রমিক কারখানায় প্রবেশ করে কিভাবে? আমাদের সেকশনে বেশ কয়েকজন অসুস্থ তাদের ছুটিও দেয়া হয়না আমরা আছি আতঙ্কের মাঝে। কোম্পানির দরকার শুধু কাজ। কোন নিয়ম মানা হচ্ছে না আমাদের কারখানায়। বাথরুমে হাত ধোয়ার জন্য সাবান থাকেনা। করোনা আতঙ্কে কারখানায় আজকে ২৭জন অনুপস্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION