1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

সংসদের নবম অধিবেশন বসছে আজ

  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৭৬ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ আজ রোববার (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। করোনার কারণে এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। অধিবেশন শুরু হবে বেলা ১১টায়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন কত কার্যদিবস চলবে তা কার্যউপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। করোনাকালের গত দুটি অধিবেশনের মতো এবারও সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছে না।

সংসদ সদস্যদের উপস্থিতির জন্য ইতোমধ্যে রোস্টার করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে যাতে বসতে পারে সেজন্য ৮০ জনের মতো সংসদ সদস্য নিয়ে প্রতিদিন সংসদ চালানো হবে। অধিবেশনে প্রয়োজনের বাইরে অতিরিক্তি কর্মকর্তা-কর্মচারীদের আসতে নিষেধ করা হয়েছে। যারা অধিবেশনে আসবেন সেসব কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। এবারও অধিবেশন কাভারের জন্য সংসদ ভবনে সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়নি।

এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসেবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION