1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কুয়েতের আমির শেখ সাবাহ মারা গেছেন

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ১১১২ জন সংবাদটি পড়েছেন।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। কুয়েতের সরকারি সংবাদ মাধ্যম কুয়েত টিভি এই তথ‌্য জানিয়েছে।

তাঁর মনোনীত উত্তরাধিকারী হলেন তাঁর ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ। নতুন আমির হিসেবে শপথ নেবেন তিনি।

কুয়েতের আমির আল সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির জন্য তিনি অনেক আলোচিত হয়ে আছেন। ১৯৬৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে তৎকালীন আমির শেখ জাবের আল সাবাহ’র মৃত্যুর পর তিনি কুয়েতের আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

২০১৯ সালে সর্বপ্রথম তার অসুস্থতার কথা সরকারিভাবে জানানো হয়। তারপর চলতি বছরের জুলাইয়ে মার্কিন বিমান বাহিনীর সামরিক উড়ন্ত হাসপাতাল সি-১৭ এর মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রের মিনিসোটার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION