1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক, ২টি গরু উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৯৪৪ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে চুরি হওয়া ২টি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটক কবির হাওলাদার(৪২)ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আমড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গত ০৬ জুলাই গভীর রাতে এয়ারপোর্ট থানাধীন ডেফুলিয়া এলাকার বাসিন্দা মনির হাওলাদারের বাড়ী থেকে ৮ টি গরু চুরি হয়ে যায়। এবিষয়ে ৯ জুলাই এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।মামলা নং০৪। পরে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে এস আই সাইদুর রহমান ও এ এস আই রায়হানুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার আমড়াবুনিয়া এলাকা থেকে ১ অক্টোবর রাতে গরুচুরি চক্রের সদস্য মোঃ কবির হাওলাদারকে আটক করেন।এ সময় তার কাছ থেকে বাদীর চুরি হওয়া কালো ২টি গরু উদ্ধার করা হয়।আটক চোর কবির হাওলাদারকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,এর আগে উক্ত ঘটনার সাথে জড়িত চোর চক্রের প্রধান সদস্য মোঃ শাহ আলম ও বড় রেজাউলকে আটক করা হয়।পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মোঃ কবির হাওলাদরকে আটক করা হয়। এদের মধ্যে চোর চক্রের অন্যতম সদস্য বড় রেজাউল গরু চুরির কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান,মামলার বাদীর চুরি হওয়া ৮ টি গরুর মধ্যে ২ টি উদ্ধার করা হয়েছে।চুরি হওয়া বাকীগুলো উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION